তারিখ: ৫ অক্টোবর, ২০২৬
বাংলাদেশ পেশাজীবি সাংবাদিক কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (বাপেসাস)-এর সকল সম্মানিত সদস্য, সাধারণ জনগণ এবং সংশ্লিষ্ট প্রশাসনিক ব্যক্তিবর্গের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাম্প্রতিক সময়ে কিছু অসাধু ও নামসর্বস্ব ব্যক্তি বাপেসাস-এর নাম, ভুয়া লোগো এবং মেয়াদউত্তীর্ণ বা ভুয়া পরিচয়পত্র (আইডি কার্ড) ব্যবহার করে নিজেদের সোসাইটির প্রতিনিধি পরিচয় প্রদান করছে।
উক্ত বিষয়ে সমিতির পক্ষ থেকে স্পষ্ট নীতিমালা ও সতর্কতা জারি করা হলো:
১. কার্ড বাতিল ও নিষ্ক্রিয়করণ: সমিতির নিয়মাবলি অমান্য করা, দীর্ঘদিন ধরে সদস্য চাঁদা অনাদায় থাকা কিংবা পেশাগত শৃঙ্খলা ভঙ্গের কারণে যাদের সদস্যপদ বাতিল বা স্থগিত করা হয়েছে, তাদের ব্যবহৃত বাপেসাস-এর সকল পরিচয়পত্র (আইডি কার্ড) চূড়ান্তভাবে বাতিল ঘোষণা করা হলো।
২. আর্থিক লেনদেনে নিষেধাজ্ঞা: বাপেসাস-এর কোনো বাতিলকৃত সদস্য বা ভুয়া প্রতিনিধি যদি নিজেদের সদস্য বা কর্মকর্তা পরিচয় দিয়ে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সরকারি-বেসরকারি দপ্তরে আর্থিক সুবিধা বা অন্য কোনো অনৈতিক সুবিধা দাবি করে, তবে তার জন্য বাপেসাস কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না।
৩. নিয়োগ ও প্রতিনিধি যাচাই: সোসাইটির যেকোনো অফিসিয়াল নিয়োগ, প্রাতিষ্ঠানিক প্রতিনিধি মনোনয়ন বা কার্ডের বৈধতা যাচাইয়ের জন্য সরাসরি সমিতির প্রধান কার্যালয় বা অফিসিয়াল ইমেইল/ফোন নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হচ্ছে।
৪. আইনগত ব্যবস্থা: ভুয়া কার্ড বা পরিচয়পত্র ব্যবহার করে কোনো ধরনের অপপ্রচারে লিপ্ত হলে বা সমিতির নাম ভাঙিয়ে অসাধু সুবিধা গ্রহণের চেষ্টা করলে, সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সর্বসাধারণ ও সংশ্লিষ্ট সকল পক্ষকে এ বিষয়ে সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
আদেশক্রমে,
ব্যবস্থাপনা পর্ষদ
বাংলাদেশ পেশাজীবি সাংবাদিক কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (বাপেসাস)